আইজ্যাক হারজগ। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল
আন্তর্জাতিক

ইসরায়েলের প্রেসিডেন্ট হলেন হারজগ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ১১তম প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন ইহুদিদের সংগঠন জিউশ অ্যাজেন্সির চেয়ারম্যান আইজ্যাক হারজগ।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বুধবার (২ জুন) এ তথ্য জানায়।

আইনসভা নেসেটে এক গোপন ভোটাভুটিতে ৮৭ ভোট পেয়েছেন আইজ্যাক। প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ মিরিয়াম পেরেজ ২৭ ভোট পেয়েছেন। পেরেজ জয়ী হতে পারলে দেশটির ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হতেন।

নতুন নির্বাচিত প্রেসিডেন্ট আইজ্যাকের বাবা চেইম হারজগ ছিলেন ইসরায়েলের ৬ষ্ঠ প্রেসিডেন্ট। ইসরায়েলের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের হিসাবে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

আইজ্যাক ৯ জুলাই বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা