আন্তর্জাতিক

টুইটারের সিইওর বেতন এতো কম!

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন আপনার চেয়েও কম, সে আপনি যত ছোট পদেই কাজ করেন না কেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ টুইটার জ্যাক ডরসি গত বছর মূল বেতন হিসেবে পেয়েছেন মাত্র ১ দশমিক ৪০ ডলার।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এসঅ্যান্ডপি ৫০০ সূচকের প্রতিষ্ঠানগুলোর সিইওদের ২০২০ সালের বেতনের তালিকা প্রকাশ করেছে। সে তালিকার শীর্ষে আছেন পেকম সফটওয়্যারের সিইও চ্যাড রিচিসন। তিনি ২০ কোটি ডলারের বেশি পারিশ্রমিক পেয়েছেন ২০২০ সালে। আর বছরে ৫০ লাখ ডলারের কম বেতন পেয়েছেন ২৪টি প্রতিষ্ঠানের সিইও। এই ২৪ জনের মধ্যে জ্যাক ডরসির সঙ্গে আছেন টেসলার ইলন মাস্কও। মাস্ক অবশ্য গত বছর কোনো বেতন নেননি।

এদিকে ২০১৯ সালেও টুইটারের সিইওর বেতনের পরিমাণ একই ছিল। এমনকি ২০১৮ সালেও। কোনো ইনক্রিমেন্ট ছিল না। বাড়তি কোনো পারিশ্রমিকও পাননি। পরিমাণটা অবশ্য ২০১৭ সালের চেয়ে বেশি। সে বছর তাঁর বেতন ছিল শূন্য। কোনো বেতন পাননি কিংবা নেননি। কারণ, ১ ডলার ৪০ সেন্ট ছাড়া আর কোনো পারিশ্রমিক না নেওয়ার সুপারিশ তিনি নিজে যেচে গিয়ে করেছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া নথিতে এর কারণ হিসেবে বলা হয়েছে, টুইটারের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি তাঁর বিশ্বাস ও প্রতিশ্রুতির ফলস্বরূপ এমনটা করা হয়েছে।

অর্থাৎ টুইটার একদিন মহিরুহ হয়ে উঠবে এবং সেদিন তিনিসহ সব অংশীজন উপকৃত হবেন, এই প্রত্যাশা তাঁর। তবে প্রত্যাশা যদি তেমনই হয় তো কোনো বেতন না নিলেই পারেন। ১ দশমিক ৪০ ডলার কেন?

জনপ্রিয় জনশ্রুতি হলো, টুইটারে কোনো কিছু পোস্ট করার সময় সেখানে ১৪০ অক্ষরের বেশি লেখা যেত না। প্রতি অক্ষরের জন্য এক সেন্ট করে মোট ১৪০ সেন্ট বা ১ দশমিক ৪০ ডলার।

টুইটারের সে নিয়ম অবশ্য বদলেছে। ব্যবহারকারীরা বেশ অনেক দিন ধরেই ২৮০ অক্ষর টুইট করতে পারেন। সেদিক থেকে ডরসির মূল বেতনও দ্বিগুণ হওয়া উচিত ছিল। তবে এখনো তা হয়নি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা