আন্তর্জাতিক

করোনায় মৃত্যুশূন্য দিন দেখল যুক্তরাজ্য

আন্তর্জাাতিক ডেস্ক: যুক্তরাজ্যে গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর মঙ্গলবার (১ জুন) প্রথম মৃত্যুশূন্য দিন দেখল দেশটি। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে একজন মানুষও মারা যাননি।খবর বিবিসি।

এছাড়া আগের দিনের তুলনায় মঙ্গলবার শনাক্তের সংখ্যাও কমেছে। এদিন দেশটিতে ৩ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩৮৩ জন।

ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমছে।

প্রথমবারের মতো করোনায় কেউ মারা না যাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সংবাদ শুনে সারা দেশ ‘ভীষণ আনন্দিত’ হবে।

তিনি বলেন, ‘ভ্যাকসিন নিশ্চিতভাবে কাজ করছে – আপনাকে, আপনার আশপাশের মানুষকে ও আপনার প্রিয়জনকে সুরক্ষা দিচ্ছে।’

যুক্তরাজ্যে ব্যাপক ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য করোনা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৫২ লাখের বেশি মানুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ৪৪ লাখ ৮৭ হাজার ৩৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৮২ জন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা