আন্তর্জাতিক

গাজায় বসে অস্ত্র বানায় হামাস!

আর্ন্তজাতিক ডেস্ক: গত তিন দশক ধরে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েল থেকে ঝাঁকে ঝাঁকে বিমান হামলার প্রতিবাদে গাজা উপত্যকা থেকে হামাসও ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে। হামাসের এসব হামলায় মোটামুটি রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল।

দখলদার রাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্বের কারণে ফিলিস্তিন ভৌগোলিকভাবে দুটি অংশে বিভক্ত হয়ে পড়েছে। জর্দান সীমান্তবর্তী ফিলিস্তিনি অঞ্চলটি হলো পশ্চিমতীর এবং জেরুজালেম; অপরদিকে মিসর সীমান্তবর্তী ফিলিস্তিনি অঞ্চলটি হলো গাজা উপত্যকা। হামাস নিয়ন্ত্রণ করে গাজা উপত্যকা। আর পশ্চিমতীর নিয়ন্ত্রণ করে আরেকটি ফিলিস্তিনি দল ফাতাহ।

গাজা উপত্যকায় সব সময়ই কঠোর অবরোধ দিয়ে রাখে ইসরায়েল। কিন্তু হামাস তাহলে কিভাবে এত রকেট বানাচ্ছে?

হামাস নিয়ন্ত্রিত গাজা এক যুগেরও বেশি সময় ধরে ইসরায়েলের স্থল ও সমুদ্রপথ অবরোধের শিকার। মিসরের সাথে গাজার সামান্য সীমানা থাকলেও মিসরীয় শাসকগোষ্ঠী সেটিও ব্লক করে রেখেছে।

ইসরায়েলকে প্রতিরোধ করতে হামাসের ব্যাপক অস্ত্র ও মিলিটারি সরঞ্জাম দরকার। কিন্তু অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্র ও মিসাইল আমদানি করা কষ্ট সাধ্য নয়, বরং অসম্ভবই এক প্রকার। অর্থাৎ বহির্বিশ্ব থেকে হামাসের সামরিক সাহায্য লাভের কোনো সুযোগ নেই।

এত বিপুল সংখ্যক রকেট হামাসকে বানাতে হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি দিয়ে। কিন্তু এত রকেট বানানোর কাঁচামালের যোগান কোথা থেকে আসছে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু যুদ্ধজাহাজ গাজা উপত্যকার সমুদ্র উপকূলে ডুবে গিয়েছিল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ডুবুরি দল সম্প্রতি এই জাহাজগুলোর সন্ধান পেয়েছে। এই জাহাজগুলোর বিভিন্ন সরঞ্জাম এখনো বহাল তবিয়তে অক্ষত রয়েছে।

হামাসের ডুবুরি দল প্রতিনিয়ত জাহাজগুলো থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে আনে। জাহাজ থেকে আনা এসব সরঞ্জাম বিভিন্ন অস্ত্রের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। পাশাপাশি জাহাজ থেকে প্রাপ্ত হালকা জং ধরা অস্ত্র পরে হামাসের কারখানায় নেয়া হয়।

হামাসের ইঞ্জিনিয়ারিং টিম এই কাঁচামালগুলো থেকেই তৈরি করে নানা ধরনের অস্ত্র এবং জং ধরা অস্ত্রগুলোকে করে তোলে অত্যাধুনিক।

ইদানীং হামাস প্রতিনিয়ত তাদের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে এবং ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে সক্ষম হচ্ছে। আর এর পিছনে সবচেয়ে বেশি অবদান এই ডুবন্ত জাহাজগুলোরই।

তবে শুধু ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে যে হামাস অস্ত্র তৈরি করছে তা নয়। ইসরায়েলের তৈরি করা পাইপলাইনও হামাসের অস্ত্র তৈরির কাঁচামালে যোগানদাতা!

গাজা সিটির মাটির নিচ দিয়ে ইসরায়েল কিছু পানির লাইন স্থাপন করেছিলো। মূলত ইসরায়েলের অভ্যন্তরীণ পানির চাহিদা মেটাতে গাজা থেকে পানি চুরির জন্য এসব লাইন বসানো হয়। যদিও একটা সময় পর ইসরায়েলের এই লাইনটি হামাসের নজরে আসে। তারপরই হামাস লাইনটির কার্যকারিতা বন্ধ করে দেয়।

পাশাপাশি এখন লাইনটিতে ব্যবহৃত যন্ত্রাংশ থেকে হামাস বিভিন্ন অস্ত্রের কাঁচামাল পাচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা