আন্তর্জাতিক

নানা অঙ্গ কেটেও বাঁচানো গেল না ব্ল্যাক ফাঙ্গাস রোগীকে

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে সারা বিশ্বে এখন টালমাটাল অবস্থা। ঠিক এমন সময় আরেক মহামারি ভাইরাস ব্ল্যাক ফাঙ্গাস। ছত্রাকজনিত রোগ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মিউকরমাইকোসিস নামে পরিচিত এই ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গত রোববার রাজ্যটির বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজ্যে এটি তৃতীয় মৃত্যুর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি। সংক্রমিত অবস্থায়ই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন তিনি। পরে অবস্থার অবনতি হলে দিনকয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। রোববার তিনি মারা যান।

অন্যদিকে, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত পশ্চিমবঙ্গের আসানসোলের এক নারী রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

কালো ছত্রাকের উপসর্গ নিয়ে বর্তমানে আরও সাত জনের চিকিৎসা চলছে বাঁকুড়া মেডিকেলে। তাদের মধ্যেও তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার মৃত ব্যক্তির বাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়। কোভিড অবস্থাতেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন বাঁকুড়া মেডিকেলে। কোভিড থাকায় ঝুঁকি নিয়েও গত সপ্তাহে তার শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, বেশ বড় ছিল সেই অপারেশন। কালো ছত্রাকের থাবায় পচন ধরে যাওয়ায় রোগীর বাম চোখ-সহ মুখের বেশ খানিকটা অংশ কেটে বাদ দেওয়া হয়। তারপর কয়েকদিন ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছিল তাকে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার মারা যান তিনি।

মৃত্যুর আগে ছত্রাকের সংক্রমণ ওই ব্যক্তির ব্রেনে চলে গিয়েছিল বলে ধারণা করছেন চিকিৎসকরা।ৎ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা