স্বাস্থ্য

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী শনাক্ত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনদিন আগে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির। তিনি বলেন, ৩৫ বছর বয়সী আক্রান্ত রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ নিয়ে চট্টগ্রামে তিনজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত দুইজনের প্রয়োজনীয় অপারেশন করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আরেকজনকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক সূত্রে জানা গেছে, আক্রান্ত নারী রোগী অতিরিক্ত ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা করার পর তার ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। ওই নারী কোভিড আক্রান্ত না হয়েও তার শরীরে ব্লাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত নারীর বাড়ি চট্টগ্রাম নগরীর হালি শহর এলাকায়।

প্রসঙ্গত, গত জুলাই মাসের শেষ দিকে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। যা ছিল ব্ল্যাক ফাঙ্গাসে চট্টগ্রামে প্রথমবারের মতো কেউ আক্রান্তের ঘটনা। এরপর ১০ আগস্ট একজন পুরুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা