স্বাস্থ্য

চট্টগ্রামে নতুন মৃত্যু ২, শনাক্ত ১৫৯ 

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে একদিনে দুইজন মারা গেছেন। এ সময়ে আরও ১৫৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় শনিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে জানান, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে এক হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৫৯ জনের দেহে করোনা পাওয়া গেছে। তাদের মধ্যে নগরের ৮৬ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৯৭ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে লোহাগাড়ায় ১০, সাতকানিয়ায় ৭, বাঁশখালীতে এক, আনোয়ারায় দুই, পটিয়ায় দুই, বোয়ালখালীতে পাঁচ, রাউজানে ২১, হাটহাজারীতে ১৩, সীতাকুণ্ডে ছয়, মিরসরাইয়ে তিন ও ফটিকছড়িতে তিন জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯৯ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭২ হাজার ৫৯০ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৩৩৫ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত দুইজন নগরীর । জেলায় মোট ১ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৯৫ জন নগরীর।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা