স্বাস্থ্য

২ কোটি ৭২ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মোট ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ জন প্রথম ডোজ এবং ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ২৪ পুরুষ এবং ৮০ লাখ ৫২ হাজার ৮৯৩ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৫০ লাখ ৯৮ হাজার ৯৮১ পুরুষ এবং ৩২ লাখ ৬০ হাজার ৬৫০ নারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৪৯৯ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের ৯৮ হাজার ৯৮৪ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৩২৩ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৩৪ লাখ ৪২ হাজার ৭৪২ ডোজ প্রয়োগ হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ৭০ লাখ ৬৬ হাজার ৫১৬ পুরুষ এবং ৪৩ লাখ ২৭ হাজার ৯৮৩ নারী।

এদিকে রাজধানীর সাত কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮৪ হাজার ৫৮৩ পুরুষ এবং ১৪ হাজার ৪০১ নারী।

গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা নেওয়া ৬৭ লাখ ৪৩ হাজার ৫৫৬ পুরুষ এবং ৫৫ লাখ ৫৫ হাজার ৭৬৭ নারী।

এছাড়া গত ১৩ জুলাই থেকে সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নেওয়া ২০ লাখ ২৭ হাজার ৩৫০ পুরুষ এবং ১৪ লাখ ১৫ হাজার ৩৯২ নারী। এরমধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪৩৭ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৭৯ হাজার ৩০৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা