স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় মৃত্যু কমেছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১৪০ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৫ জনের, শনাক্ত হন ১৪০ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৪০ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮১ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৭০ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে লোহাগাড়ায় এক, সাতকানিয়ায় এক, বাঁশখালীর এক, আনোয়ারার এক, চন্দনাইশের দুই, পটিয়ায় এক, বোয়ালখালীতে ছয়, রাউজানে দুই, হাটহাজারীতে ১৬, সীতাকুণ্ডে আট, মিরসরাইয়ে এক, সন্দ্বীপে এক ও ফটিকছড়িতে ১৮ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৭৬৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৭২ হাজার ৫০৪ জন, বাকি ২৭ হাজার ২৬২ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ১ জন চট্টগ্রাম নগরের, আরেকজন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা