আন্তর্জাতিক

ইরানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : আগুন লেগে ডুবে গেছে ইরানি নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজটি। বুধবার (০২ জুন) ওমান উপসগারে এ দুর্ঘটনা ঘটেছে।

তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তা স্পষ্ট হওয়া সম্ভব হয়নি। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

বার্তা সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে, যুদ্ধজাহাজ খার্ককে রক্ষার চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানের মূল তেল টার্মিনালের নামে এটির নামকরণ করা হয়েছিল। রাত ২টা ২৫ মিনিটে আগুন লাগলে অগ্নিনির্বাপণকর্মীদের চেষ্টা পরেও তা নিয়ন্ত্রণে আসেনি।

হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৭৯০ মাইল দূরে ইরানি বন্দর জাসকের কাছেই এই আগুন লাগে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লাইফজ্যাকেট পরা নাবিকেরা নৌযানটি খালি করছেন। আর তাদের পেছন থেকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। খার্ককে প্রশিক্ষণ জাহাজ হিসেবে উল্লেখ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

বুধবার সকালে জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসার ভিডিও প্রকাশ করেছে ফার্স।

সাগরে অন্যান্য জাহাজের শূন্যস্থান পূরণ করা ইরানি নৌবাহিনীর অল্প কয়েকটি জাজাজের একটি খার্ক। ব্রিটেনে নির্মাণ করা জাহাজটি ১৯৭৭ সালে প্রথম সাগরে নামে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দীর্ঘ আলোচনার পর এটি ইরানি নৌবাহিনীর হাতে যায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা