আন্তর্জাতিক

বাইডেনের ৬ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম বার্ষিক বাজেট ঘোষণা করেছেন। বাজেটে তিনি ৬ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করেছেন, যেখানে ধনীদের ওপর বাড়তি কর আরোপ করা হয়েছে।

বিশাল এই প্রস্তাবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগকে। বাইডেনের প্রস্তাবিত এই বাজেট কংগ্রেসের অনুমোদনের পর কার্যকর হবে। যদিও রিপাবলিকান সিনেটর লিনডসে গ্রাহাম এই বাজেটকে ‘অত্যন্ত ব্যয়বহুল’ উল্লেখ করে সমালোচনা করেছেন।

বাইডেনের বাজেট পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে ঋণ বিতরণ জিডিপির ১১৭ শতাংশে পৌঁছাবে, যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের মাত্রাকেও ছাড়িয়ে যাবে। এজন্য বাইডেন কমপক্ষে ৩ ট্রিলিয়ন ব্যয় করবেন। অন্যদিকে তিনি করপোরেশন, মূলধন সম্পদ ও ধনীদের ওপর বাড়তি কর আরোপ করেছেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত বার্ষিক ব্যয় পরিকল্পনা ছিল ৪.৮ ট্রিলিয়ন ডলার, যদিও তাতে ঘাটতি ছিল।

বাইডেনের বাজেটে ১.৫ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছে পেন্টাগন ও অন্য সরকারি বিভাগগুলো পরিচালনার জন্য। এতে আরও দুটি পরিকল্পনা তিনি অন্তর্ভুক্ত করেছেন, যা আগেই উপস্থাপন করেছিলেন- ২.৩ ট্রিলিয়ন ডলারের চাকরি পরিকল্পনা ও ১.৮ ট্রিলিয়ন ডলারের পরিবার পরিকল্পনা।

ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেন তার বাজেটে ‘সরাসরি আমেরিকার মানুষের জন্য বিনিয়োগ’ করার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখবে। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে

সোশ্যাল মিডিয়ার ফিড স্ক্রল করলেই আমাদের চোখে পড়বে...

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি শাহিন চৌকিদার (৩৫) গ্রেফতার হয়েছেন।...

চকবাজার সুপার মার্কেটে ভয়াবহ আগুন, ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত হাজী আবুল বাশার সুপার মার্কেটে অগ...

এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজার

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন কেন্দ্রে অসদুপায়ের অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা