আন্তর্জাতিক

করোনার উৎপত্তি নিয়ে চাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নতুন এবং আরও গভীর তদন্ত চালানোর জন্য চাপের মুখে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (২৮ মে) সংস্থাটি জানিয়েছে, তারা এর জন্য বিশেষজ্ঞদের নির্দেশনার অপেক্ষায় আছে। তবে করোনার উৎপত্তি নিয়ে নতুন তদন্ত কখন শুরু করা যাবে, এ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন। চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে যে কথা উঠেছিল, সে বিষয়টিও অনুসন্ধানের আওতায় রাখতে বলেন তিনি।

যে করোনা মহামারি বিশ্বজুড়ে প্রায় ৩৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নিল, সেটির উৎপত্তি নিয়ে ডব্লিউএইচওর চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষার ধৈর্যচ্যুতিই প্রকাশ পায় বাইডেনের এ নির্দেশে। ইউরোপীয় ইউনিয়ন ও আরও কিছু দেশ ডব্লিউএইচওর সদস্যরাষ্ট্রগুলোর চলমান বৈঠকে সংস্থাটিকে এ নিয়ে চাপ দেয়।

তবে ডব্লিউএইচও শুক্রবার জানায়, করোনার উৎপত্তি নিয়ে জানতে কীভাবে পদক্ষেপ নেওয়া যায়, সংস্থাটি তাদের কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শের অপেক্ষায় আছে।

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের জন্য চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞেরা চীন গিয়েছিলেন। তদন্তকারীদের চীন পূর্ণ সহযোগিতা করেনি বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা