আন্তর্জাতিক

ব্ল্যাক ফাঙ্গাসকে দিল্লিতে মহামারি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। সেখানকার হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্ত হয়ে ৬২০ জনের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৭মে) এ প্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের রাজধানীতে সম্প্রতি মিউকরমাইকোসিস রোগে, যা সাধারণভাবে ব্ল্যাক ফাঙ্গাস হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই ছত্রাকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার পর্যন্ত দিল্লিতে ৬২০ জনের কালো ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৭৩ জনে পৌঁছায়।

জারি করা বিধান অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনা নিয়ে সরকারের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রচার করতে পারবে না। নিয়ম অমান্য হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৮৮ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ভারতের রাজস্থান ও মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্য একে মহামারি ঘোষণা করে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা