আন্তর্জাতিক

জমিতে হিরা পেয়ে কোটিপতি

আন্তর্জাতিক ডেস্ক: নিজের জমিতে চাষ করার সময় ভারতের অন্ধ্রপ্রদেশের এক কৃষক ৩০ ক্যারেটের একখণ্ড হিরা পাওয়ার পর ওই গ্রামে শোরগোল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কুড়িয়ে পাওয়া হিরাটি এক ব্যবসায়ীর কাছে ১ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি করেছেন ওই কৃষক।

নেটমাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই, বিষয়টির সত্যতা যাচাই করতে পুলিশের সঙ্গে কথা বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। কুর্নুলের পুলিশ সুপার জানান ঘটনাটি সত্য।

সেই সঙ্গে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ বলছে, ওই এলাকায় মূল্যবান খনিজ পদার্থ পাওয়ার বিষয়টি খুব একটা নতুন নয়। প্রতি বছর জুন থেকে নভেম্বরের মধ্যে সেখানে মূল্যবান খনিজের খোঁজে জেলার বহু মানুষ জড়ো হন। বর্যার কারণে মাটির উপরের স্তর ধুয়ে যাওয়ার পরপরই খোঁজে নামেন স্থানীয়রা।

শুধু কুর্নুল জেলা নয় অন্ধ্রপ্রদেশের জোনাগিরি, তুগালি, পাগিদিরাই, পেরাভালি, মহানন্দী ও মহাদেবপুরমে ফাঁকা জমিগুলোতে এই ধাতুর সন্ধান চালান স্থানীয়রা। মূল্যবান একটি খনিজ পদার্থ পাওয়ার মাধ্যমে ভাগ্য বদলানোর লক্ষ্য নিয়ে চলে তাদের এই অভিযান।

২০১৯ সালেও নাকি এক কৃষক হিরা পেয়েছিলেন। যার দাম ছিল ৬০ লাখ রুপি। ২০২০ সালেও দুই গ্রামবাসী জমি থেকে মূল্যবান ধাতু পেয়েছিলেন। স্থানীয়রা বলছেন, অনেকেই নিজের কাজ ছেড়ে দিয়ে হিরার খোঁজে ওই এলাকায় এখন অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা