সংগৃহীত
জাতীয়

টিআইবির হিসাব উদ্দেশ্যপ্রণোদিত

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন আ’লীগের ৮৭% প্রার্থী কোটিপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এই হিসাবকে উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন: ইশতেহার সফলভাবে বাস্তবায়ন করেছি

বুধবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানায়, গবেষণা করে তারা পদ্মাসেতুর দুর্নীতি নিয়ে বলেছিল। অনেক বড়ো গলা ছিল তাদের। প্রচুর সংবাদ সম্মেলন করেছে তারা। পরে দেখা যায়, পদ্মাসেতুতে তো দুর্নীতি হয়নি, দুর্নীতির কোনো সুযোগও সৃষ্টি হয়নি। নানা সময়ের নানা গবেষণায় দেখা গেছে, সেগুলো আসলে গবেষণা না। কতগুলো প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে সে প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে

ড. হাছান মাহমুদ আরও বলেন, ৭৭% কোটিপতির কথা বলা হয়েছে, দেশে এক কাঠা জমির দাম গ্রামেও ২০ লাখ টাকা। পাঁচ কাঠা জমির দাম ১ কোটি টাকা। ঢাকা শহরে ১ কোটি টাকার নিচে কোথাও জমি নেই, চট্টগ্রামেও নেই। কারো ২ কাঠা জমি থাকলেই তো সে কোটিপতি। সবাই এখন কোটিপতি। কাজেই এ হিসাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কাজেই এই হিসাব উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি জানান, আজ থেকে ১৫ বছর আগে একজন দিনমজুর সারা দিন পরিশ্রম করে যে টাকা পেতেন, সেই টাকা দিয়ে ৪-৫ কেজি চাল কিনতে পারতেন। একজন দিনমজুর সারাদিন কাজ করে যে চাল কিনতে পারেন, সেটা ১২-১৫ কেজি। কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো বেশি। চট্টগ্রামে ১ হাজার টাকার নিচে দিনমজুর পাওয়া যায় না। পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্য বেড়েছে।

আরও পড়ুন:

মন্ত্রী জানান, এটা হলো মুনাফালোভীদের কারসাজি। সেটিকে আমরা নিয়ন্ত্রণের কথা বলেছি।

সবশেষে তিনি বলেন, আবার সরকার গঠন করতে পারলে এ মুনাফালোভী চক্র, অসাধু চক্র, যারা দেশে মাঝে মধ্যে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লাভের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সেটা করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা