আন্তর্জাতিক

করোনাভাইরাস থেকে বাঁচতে সাপের মাংস ভক্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক: সাপের মাংস খেলে নাকি কোভিড ধারে কাছে ঘেঁষবে না; এমনই ধারণার বশবর্তী হয়ে ভারতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার পর থেকে সাপ ধরে তার মাংস খাওয়ার কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু রাজ্যের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর দেশটির সংবাদমাধ্যমগুলোর।

কুসংস্কার বিশ্বাস করে করোনা থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে সাপের মাংস ভক্ষণ করে আসা ওই ব্যক্তির নাম ভাদিভেল। এতদিন ধরে তিনি এটা করলেও তা প্রকাশ্যে আসেনি। বৃহস্পতিবার ভাদিভেলের সাপ খাওয়ার একটি ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যটির তিরুনেলভেলি জেলার পেরুমলপত্তি গ্রামের বাসিন্দা ভাদিভেল একটি সাপ ধরে কামড়াচ্ছেন।

তাকে বলতে শোনা যাচ্ছে, কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত। কোভিড থেকে নিজেকে বাঁচাতে তাই সাপ খাচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই তিরুনেলভেলি জেলা বন দফতরের কর্মকর্তারা পুলিশকে বিষয়টি জানান।

এরপর গ্রেফতার হন ভাদিভেলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। গ্রেফতারের পর সাড়ে ৭ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, এটা অত্যন্ত বিপজ্জনক কাজ। এই কাজে উৎসাহ দেওয়াও গুরুতর অপরাধ। তার দাবি, ওটা ছিল একটা মরা সাপ। অভিযুক্ত মদ্যপ ছিলেন। কিছু স্থানীয়রা তাকে ওই কাজে উৎসাহ দেন। কারা তাকে উৎসাহ দিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা