আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৬মে )কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএতে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়ে। এ বিষয়ে তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এমাদি ২০১৩ সাল থেকে উপসাগরীয় ধনী দেশটির অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কাতার ইনভেস্টমেন্ট অথরিটির শক্তিশালী ৩০ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের বোর্ডের দায়িত্বে রয়েছেন।

এমাদি কাতার ন্যাশনাল ব্যাংকের বোর্ডেরও চেয়ারম্যান। এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সবচেয়ে বড় ঋণপ্রদানকারী ব্যাংক।

ইমাদি ২০১৪-১৫ অর্থবছরে কাতারের অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের দায়িত্বে ছিলেন যা কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে অর্থনৈতিক বৈচিত্র্য আনার পরিকল্পনা ত্বরান্বিত করেছিল।

তরলকৃত গ্যাসের অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ কাতার। কিন্তু গত বছর করোনাভাইরাসের কারণে বৈশ্বিকভাবে জ্বালানির চাহিদা কমে যায় ফলে দেশটির অর্থনীতি ৩.৭ শতাংশ সংকুচিত হয়ে পড়ে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, কাতারের অর্থনীতির এই সংকোচন প্রত্যাশার চেয়ে কম ছিল এবং উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে কম। ব্যাংকার নামে অর্থনীতি বিষয়ক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের তালিকায় এমাদি ২০২০ সালে উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠ মন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

আগামী বছর কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আসর উপলক্ষে গত কয়েক বছর ধরে বড় অবকাঠামোতে বিনিয়োগ করে আসছে দেশটি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর থেকে বড় প্রকল্পে বিনিয়োগ করা কমানো হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা