আন্তর্জাতিক

সন্তান বিক্রি, সেই টাকায় বউকে নিয়ে ভ্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক : নিজের দুই বছরের ছেলেকে বিক্রি। সেই টাকায় নতুন বউকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন এক বাবা। বিষয়টি সামনে আসতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে।

ছেলে বিক্রিতে অভিযুক্ত ব্যক্তির নাম শি। সম্প্রতি প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর সন্তানকে প্রতিপালনের দায়িত্ব এসে পড়ে তার উপর।

অভিযোগ, দুই বছরের ছেলে জিয়াজিয়াকে সম্প্রতি শি বিক্রি করেছিলেন ১ লাখ ৫৮ হাজার ইউয়ানে। সেই টাকা দিয়েই নতুন স্ত্রীকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি।

জিয়াজিয়া নামের বাচ্চাটিকে শি-এর ভাইয়ের কাছে রাখা ছিল। সম্প্রতি শি সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে যান। পরিবারের লোককে বলেন, বাচ্চাটির মা বাচ্চাটিকে দেখতে চেয়েছেন। কিন্তু বেশ কিছুদিন পর বাচ্চাটিকে শি ফেরত আনেননি। সে নিজেও ফিরে আসেনি। এরপরই শি-এর পরিবারের লোক পুলিশকে জানায়।

তারপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তখনই বাচ্চাটিকে বিক্রির বিষয়টি সামনে আসে।

সে দেশের পুলিশ জানিয়েছে, জিয়াংসু প্রদেশের সন্তানহীন এক দম্পতিকে টাকার বিনিময়ে জিয়াজিয়াকে বিক্রি করেন শি। তাকে গ্রেফতার করেছে পুলিশ। জিয়াজিয়াকে তার চাচারর কাছে ফিরিয়ে আনা হয়েছে। যে দম্পতি তাকে কিনেছিল, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা