দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর এবার প্রথমবারের মতো একসঙ্গে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই তারকা জুটি। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রণবলী’ সিনেমাটি উৎসব উপলক্ষে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
সিনেমাটির প্রচার নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিজয় ও রাশমিকা। শুক্রবার (১৬ অক্টোবর) তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড়—এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।
এদিকে, জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে দেখা গেছে বিজয়-রাশমিকাকে। অনুষ্ঠানটির সঞ্চালক ও পরিচালক করণ জোহরের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতে ওঠেন সদ্য বিবাহিত এই তারকা দম্পতি। তাদের ব্যক্তিগত জীবন ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথোপকথন ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সান নিউজ/ রাব্বি