আন্তর্জাতিক

ইতিহাসের সবচেয়ে কম শিশুর জন্ম যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে টানা ছয় বছর ধরে জন্মহার কমতে দেখা গেছে। ২০২০ সালেও একই চিত্র লক্ষ্য করা গেছে। ১৯৭৯ সালের পর গত বছর জন্মহার ছিল সবচেয়ে কম। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

দেশটিতে গত বছর প্রায় ৩৬ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। আগের বছরের তুলনায় শিশু জন্মের হার ৪ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) এবং ন্যাশনাল সেন্টার ফর হেলথের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বজুড়েই জন্মহার কমার হার লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, চলমান করোনা মহামারির কারণেই এ অবস্থা তৈরি হয়েছে।

জনতত্ত্ববিদরা দেশের সাধারণ উর্বরতার হার পরীক্ষা করে দেখেছেন যে, সাধারণ ১৫ থেকে ৪৪ বছর বয়সীরা সন্তান ধারণে সক্ষম। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সাধারণ জন্মহারের ক্ষেত্রে দেখা গেছে প্রতি এক হাজার নারীর মধ্যে প্রায় ৫৬ জন সন্তান ধারণে সক্ষম। এখন পর্যন্ত এই হার সর্বনিম্ন এবং ১৯৬০ সালের গোড়ার দিকের কথা হিসেব করলে এই সংখ্যা সে সময়ের প্রায় অর্ধেক।

যুক্তরাষ্ট্রের শ্বেতাংঙ্গ, কৃষ্ণাঙ্গ এবং লাতিন নারীদের মধ্যে জন্মহার ৪ শতাংশ কমেছে, এশিয়ান নারীদের ক্ষেত্রে এই হার কমেছে ৯ শতাংশ, হাওয়াইয়ান এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নারীদের ক্ষেত্রে ৭ শতাংশ এবং ন্যাটিভ আমেরিকান এবং আলাস্কার ন্যাটিভ নারীদের ক্ষেত্রে এই হার কমেছে ৭ শতাংশ।

পুরো যুক্তরাষ্ট্রের সন্তান ধারণক্ষম নারীদের ওপর বিশ্লেষণ করেই ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির শিশু জন্মের হার আমেরিকান মায়েদের গড় বয়সের সঙ্গে সম্পৃক্ত।

নারীরা পড়াশুনা, কর্মক্ষেত্রে বেশি সময় দিতে গিয়ে দেরিতে বিয়ে করছেন। ফলে বেশি বয়সে সন্তান নিতে গিয়ে তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তান ধারণ ক্ষমতাও কমতে থাকে।

সিডিসির এক গবেষণা বলছে, ২০১০ সালে যেখানে সাধারণ নারীদের ২৩ বছর বয়সে প্রথম সন্তান নিতে দেখা গেছে সেখানে এখন নারীরা প্রথম সন্তান নেন ২৭ বছর বয়সে। তবে কিশোরী বয়সে সন্তান নেয়ার ঘটনা আগের চেয়ে ৮ শতাংশ কমেছে, যা বেশ ইতিবাচক।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিগার স...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা