আন্তর্জাতিক

ভারতে করোনাভাইরাসের নতুন ধরন এন৪৪০কে

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে। নতুন এই ধরনটির নাম দেওয়া হয়েছে এন৪৪০কে।

ভারতের বিশেষজ্ঞরা বলেছেন, নতুন শনাক্ত হওয়া এই ধরনটির সংক্রমিত হওয়ার ক্ষমতা প্রচলিত সার্স কোভ ২ ভাইরাসের চেয়ে অন্তত ১৫ গুন বেশি।

ভারতের জীবানুতত্ত্ব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি) সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

দেশটির অন্ধ্র, তেলেঙ্গানা, কর্নাটক, কেরল, ছত্তিশগড় ও মাহারাষ্ট্রের কিছু অংশে এই ভাইরাসের নমুনা পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিসিএমবি।

বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি অন্ধ্র, তেলেঙ্গানা ও কর্নাটক রাজ্যে করোনার প্রচলিত লক্ষণ জ্বর, শুষ্ক কাশি, গা ব্যথা, গন্ধ ও স্বাদহীনতার পাশাপাশি চোখ ওঠা, গলা শুকিয়ে যাওয়া ও মাথা ধরার মতো নতুন কিছু লক্ষণ দেখা দিয়েছে।

গত কিছুদিন ধরে এই কয়েকটি রাজ্যে যারা করোনা টেস্ট করাতে এসেছেন, তাদের কয়েকজনের মধ্যে এই নতুন লক্ষণগুলো দেখতে পান চিকিৎসকরা।

ব্যাপারটি জানতে পেরে এ বিষয়ক অনুসন্ধানে উদ্যোগ নেয় সিসিএমবি। তখনই ভাইরাসের এই নতুন ধরনটি শনাক্ত হয়।

সিসিএমবির গবেষক ও অন্ধ্র মেডিকেল কলেজের অধ্যক্ষ পি. সুধাকর ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেন, ‘করোনাভাইরাসের নতুন ধরন এন৪৪০কে খুবই অল্পসময়ের মধ্যে ইনকিউবেশনে (বংশবিস্তার) সক্ষম। পাশাপাশি অত্যন্ত দ্রুতগতিতে একজনের দেহ থেকে অপরের দেহে ছড়িয়ে পড়ার প্রবণতাও রয়েছে এই ধরনটির।’

তিনি আরো বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীদের সর্বোচ্চ দুটি স্তর হয়েছে— হাইপোক্সিয়া ও ডিসপোনিয়া। ভাইরাসের প্রচলিত ধরনটিতে আক্রান্ত রোগীদের এই দুই স্তরে পৌঁছাতে সময় লাগত এক সপ্তাহেরও বেশি, কিন্তু শনাক্ত হওয়া নতুন ধরনটিতে আক্রান্ত রোগীরা সংক্রমিত হওয়ার তিন থেকে চারদিনের মাথায়ই সর্বোচ্চ স্তরে চলে যাচ্ছেন।’

সিসিএমবির আরেক গবেষক দিব্যা তেজসোওপতি বলেন, ‘আমাদের হাতে এখনও সম্পূর্ণ তথ্য নেই, তবে ধারণা করা হচ্ছে, ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে যে লাগামহীন সংক্রমণ দেখা যাচ্ছে, তার অন্যতম কারণ ভাইরাসের নতুন শনাক্ত হওয়া ধরন এন৪৪০কে।’

গত বছর বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট মোট ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন, মারা গেছেন মোট ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

সম্প্রতি করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে রেকর্ড করেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন, মারা গেছেন ৩ হাজার ৩৮২ জন। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, এর আগে বিশ্বের কোনো দেশ করোনায় একদিনে এত বেশি সংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখেনি।

ভারতের সরকারি পরিসংখ্যান বলছে, গত তিন দিন ধরে দেশের রাজ্যগুলোতে করোনা টেস্টে ‘পজিটিভ’ শনাক্তের হার দেখা গেছে ২৪ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, গত তিন দিনে যারা টেস্ট করাতে আসছেন, তাদের প্রায় এক তৃতীয়াংশই শনাক্ত হচ্ছেন ‘করোনা পজিটিভ’হিসেবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা