আন্তর্জাতিক

দুর্ঘটনায় বেঁচে নামাজ আদায়, ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: সড়ক দুর্ঘটনা গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। সৌভাগ্যবশত সম্পূর্ণভাবে নিরাপদ থাকেন এক ব্যক্তি।

এ ঘটনায় তিনি আর দেরি করেননি, দুর্ঘটনাস্থলে গাড়ির পাশেই নামাজ আদায় করেন।

বুধবার (৫ মে) স্থানীয় সময় ঘটনাটি ঘটেছে তুরস্কের কারাকাসুতে। সড়ক দুর্ঘটনার শিকার হন হালিত। ওই ঘটনার ছবি তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তুরস্কের একটি অনলাইন মিডিয়ার খবরে বলা হয়, বনকর্মীদের বহনকারী একটি গাড়ির সঙ্গে হালিতের গাড়ির সংঘর্ষ হয়। জরুরি ব্রেক কষে রাস্তার পাশে ছিটকে যাওয়া থেকে রক্ষা পান তিনি। অলৌকিকভাবে তিনি একটু আহত হননি। দুর্ঘটনায় তিনি ছাড়াও রক্ষা পেয়েছেন আরও ৮ ব্যক্তি।

পরে হালিত মহাসড়কে পাশেই গাড়িতে থাকা জায়নামাজ বিছিয়ে শুকরিয়া নামাজ আদায় করেন।

ঘটনাটি মুহূর্তেই তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সবাই আল্লাহর প্রতি হালিতের বিশ্বাস ও আনুগত্যের প্রশংসা করছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা