কে হাসবে শেষ হাসি 
আন্তর্জাতিক

কে হাসবে শেষ হাসি 

আন্তর্জাতিক ডেস্ক : কে হাসবে শেষ হাসি। সেই মাহেন্দ্রক্ষণ আজ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হবে।

এর আগে এ মহামারী করোনার মধ্যে আট দফায় অনুষ্ঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। এখন দেখার পালা হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে জিতে শেষ হাসি কার মুখে দেখা যাবে। তবে উভয়েই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে রাজ্যের ক্ষমতা দখলের ক্ষেত্রে আশাবাদী। কোনও কোনও সমীক্ষায় কারোই এককভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার বদলে বাম-কংগ্রেসের সমর্থনে আগামী সরকার গঠনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলো অবশ্য বিভিন্ন জরিপ ও সমীক্ষাকে নস্যাৎ করে নিজেদের জয়ের পক্ষে হুঙ্কার দিচ্ছে। 'তৃণমূলের জয় নিশ্চিত। সরকারে আসব আমরাই। ২০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছি’—ভোটগণনার কয়েক ঘণ্টা আগে আত্মবিশ্বাসী, প্রত্যয়ী ভাষায় কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোনও সমীক্ষা বলছে, বাংলা থাকছে তৃণমূলেরই হাতে। ৭০টার কাছাকাছি আসন পাবে বিজেপি। তৃণমূলকে হারাতে পারবে না। আবার কোনও সমীক্ষায় ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও বলা হয়েছে।

বুথফেরত জরিপ অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন। অর্থাৎ, বুথফেরত জরিপ অনুযায়ী তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

আবার সিএনএক্স’র এক্সিট পোল অনুযায়ী ক্ষমতায় আসছে বিজেপি। এই বুথফেরত জরিপে বিজেপি এগিয়ে ১৩৮ থেকে ১৪৮টি আসনে, তৃণমূল এগিয়ে ১২৮ থেকে ১৩৮ আসনে এগিয়ে। আর বামজোট এগিয়ে ১১ থেকে ২১টি আসনে। জান কি বাতের জরিপে বিজেপি এগিয়ে ১৫০ থেকে ১৬২টি আসনে, তৃণমূল এগিয়ে ১১৮ থেকে ১৩৪ আসনে, বাম জোট এগিয়ে ১০ থেকে ১৪ আসনে। পি-মার্কের জরিপে ১৬২ আসনে এগিয়ে তৃণমূল, ১১৩ আসনে এগিয়ে বিজেপি, ১৩ আসনে এগিয়ে জোট। ইটিজি রিসার্চের জরেপ তৃণমূল এগিয়ে ১৬৯ আসনে, বিজেপি এগিয়ে ১১০ আসনে, জোট এগিয়ে ১২ আসনে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুড গভরনেন্স ফোরাম এর নির্বাচনী জনমত জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীক...

গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ গ্রেপ্তার এক, দেশীয় অস্ত্র উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জ...

মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

মুন্সীগঞ্জে চোরাই সিগারেটসহ ৩ চোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সদরে একটি মুদি দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

জয়-পরাজয় মেনে নিন: সিইসি

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান...

শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী ধৃত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তা...

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হ...

৭৪ লাখ টাকাসহ বিমানবন্দরে ধৃত জামায়াত নেতা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা