আন্তর্জাতিক

লন্ডনে ডেপুটি মেয়র বাংলাদেশের জোৎস্না

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে জোৎস্না রহমান ইসলাম। তিনি মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে। গত ২৯ এপ্রিল রেডব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে তাকে দায়িত্ব প্রদান করা হয়।

জোৎস্না রহমান ইসলামের এই সাফল্যকে ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

জোৎস্না রহমান ইসলাম ও তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লন্ডনের রেডব্রিজেই তারা বসবাস করছেন।

ডেপুটি মেয়র জোৎস্না রহমান ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে মা-বাবার ইচ্ছায় দেশে ফিরে আসেন। মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা করেন।

১৯৮৬ সালে আবার তিনি লন্ডনে যান। সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি তিনি এমবিএ করেন। বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জোৎস্না রহমান ইসলাম।

জোৎস্নার বোন সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম বলেন, মা-বাবার ইচ্ছা ছিল তাদের ছেলে-মেয়েরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উঠুক। তাই দেশে এনেছিলেন। আমার বড়বোন কাউন্সিলর জোৎস্না রহমান ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে।

লন্ডনের কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর ঢাকা পোস্টকে বলেন, আমাদের মৌলভীবাজার জেলার গর্ব কাউন্সিলর জোৎস্না লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন। রেডব্রিজের কাউন্সিলর হওয়ার পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে নিরলসভাবে কাজ করায় এই সাফল্য এসেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা