আন্তর্জাতিক

পরিত্যক্ত ট্রাকে মিলল আড়াই লাখ টিকা!

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে করোনা টিকার সংকট চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। এর মধ্যেই দেশটির মধ্যপ্রদেশ রাজ্যে একটি পরিত্যক্ত ট্রাকে করোনা টিকা কোভ্যাক্সিনের বিপুল পরিমাণ ডোজ পাওয়া গেছে। রাজ্যের নরসিংহপুর জেলার করেলি বাসস্ট্যান্ডের কাছে পড়েছিল ট্রাকটি।

নরসিংহপুর পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন থানায় যোগাযোগ করে পরিত্যক্ত ট্রাকটির বিষয়ে অবহিত করলে ঘটনাস্থলে যায় পুলিশ।

সেখানে গিয়ে দেখা যায়, ট্রাকটির ভেতরে আড়াই লাখ কোভ্যাক্সিনের ডোজ রয়েছে, যার বাজার মূল্য প্রায় আট কোটি টাকা। ট্রাকের কন্টেইনারের রেফ্রিজারেটর সচল থাকায় টিকার ডোজগুলো নষ্ট হয়নি।

গত ১৬ জানুয়ারি থেকে গণটিকাদান শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতদিন এই কর্মসূচিতে ভারতের ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি ভারতে বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন, ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা কোভিশিল্ড এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহার করা হচ্ছিল; সম্প্রতি রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ৫ ও এই কর্মসূচিতে ব্যবহার করা যাবে বলে অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

গত এক মাসেরও বেশি সময় ধরে ভারতে ব্যাপকহারে বাড়ছে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রণে লাগাম টানতে টিকাদান কর্মসূচির ব্যাপক সম্প্রসারণের ওপর জোর দিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।

কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনা বাস্তবক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না রাজ্য সরকারগুলোর পক্ষে। কারণ, ভারতের বেশিরভাগ রাজেই টিকার ঘাটতি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ঘাটতি চলছে মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে।

এই অবস্থায় পরিত্যাক্ত ট্রাকে টিকার ডোজ পাওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে মধ্যপ্রদেশে। পুলিশ ইতোমধ্যে ওই ট্রাকটি বাজেয়াপ্ত করেছে।

নরসিংহপুর পুলিশের ওই কর্মকর্তা জানান, ট্রাকের চালক ও হেল্পারের সন্ধান এখনও মেলেনি। তবে ট্রাকের ভেতরে একটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে, ফোনসেটিটি ট্রাকের ড্রাইভারের।

বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা