আন্তর্জাতিক

দেরিতে পৌঁছাল অক্সিজেন, বাঁচানো গেল না ৮ জনকে

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে একসঙ্গে আট রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে রয়েছেন এক চিকিৎসকও।

আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে, অক্সিজেন ঘাটতি নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অভিযোগ করে আসছিল দিল্লির বাত্রা হাসপাতাল। এ নিয়ে গত ১১ দিন ধরে হাইকোর্টে শুনানিও চলছে। কিন্তু তারপরেও হাসপাতালে চাহিদামতো অক্সিজেন পৌঁছায়নি।

শনিবার (১ মে) এ অবস্থায় দুপুর ১টার দিকে সেখানে একে একে আট রোগী মারা যান। তারও অন্তত ঘণ্টাখানেক পর অক্সিজেনের ট্যাঙ্কার গিয়ে পৌঁছায় হাসপাতালটিতে।

জানা যায়, অক্সিজেন সংকটের অভিযোগ নিয়ে শনিবার দুপুরে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় বাত্রা হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তারা জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে অক্সিজেন পুরোপুরি ফুরিয়ে যায়।

তবে অক্সিজেনের ট্যাঙ্কার পৌঁছায় দুপুর দেড়টার দিকে। অর্থাৎ, অন্তত ১ ঘণ্টা ২০ মিনিট বিনা অক্সিজেনে পড়েছিলেন হাসপাতালের ২৩০ জন রোগী।

আদালতে তখনো প্রাণহানির বিষয়টি বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই আদালত বলেন, ‘আশা করি কোনো প্রাণহানি ঘটেনি।’ এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বলে, ‘আটজন মারা গেছেন। নিজেদের এক চিকিৎসককেও হারিয়েছি আমরা।’ তাদের এই জবাব শুনে মুহূর্তেই স্তব্ধতা নেমে আসে আদালত কক্ষে।

এ ঘটনায় ভারতের রাজধানী শহরে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। কারণ প্রাণহানির শঙ্কা জানিয়ে শনিবার সকালেই অনলাইনে অক্সিজেন চেয়ে আবেদন জানিয়েছিলেন বাত্রা হাসপাতালের নির্বাহী পরিচালক সুধাংশু বাঙ্কাতা।

তিনি বলেছিলেন, ‘এইমাত্র অক্সিজেন ফুরিয়ে গেল। কয়েকটি সিলিন্ডার রয়েছে। তাতে আর ১০ মিনিট যাবে। এরপর কী হবে জানি না। পরিস্থিতি খুব খারাপ। দিল্লি সরকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ট্যাঙ্কার পৌঁছাতে আরও সময় লাগবে।’

তারও আগে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, স্থানীয় সময় সকাল ৬টা থেকে হাসপাতালে জরুরি পরিস্থিতি চলছে। সেখানে ৩০৭ জন রোগীর মধ্যে ২৩০ জনকে অক্সিজেন দিতে হচ্ছে।

গত এক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার অক্সিজেন সংকট দেখা দিল দিল্লির বাত্রা হাসপাতালে। এর আগে, গত ২৪ এপ্রিল সেখানে অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। তবে সেবার মারাত্মক কিছু ঘটার আগেই ট্যাঙ্কার গিয়ে পৌঁছায়।

তবে অতটা ভাগ্যবান নয় একই শহরের জয়পুর গোল্ডেন হাসপাতাল। সেখানে গত এক সপ্তাহে অক্সিজেনের অভাবে অন্তত ২৫ জন রোগী মারা গেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা