আন্তর্জাতিক

টিকা নিলে মাস্ক পরার দরকার নেই : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে দুই ডোজ করোনার টিকা যারা নিয়েছেন এখন থেকে সীমিত পরিসরে জনসমক্ষে তাদের মাস্ক পরতে হবে না। মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। এর আগে করোনা মহামারিতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র।

করোনায় এ নতুন নির্দেশনা বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবেই দেখছেন প্রবাসী বাংলাদেশিসহ মার্কিন জনগণ।

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটির দেশটিতে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।

এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন।

তবে প্রেসিডেন্ট এটাও বলেছেন, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।

জো বাইডেন আরো বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনও সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও একটি মুখোশ (মাস্ক) পরা প্রয়োজন।

এদিকে, এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতাগ্রহণের ১০০ দিন পূর্ণ হতে যাচ্ছে। বুধবার কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের ১০০ দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

দেশটির অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত ৭৫ বছরের মধ্যে তুলনামূলক বিচারে প্রেসিডেন্ট বাইডেনের প্রথম ১০০ দিনে আমেরিকার স্টক মার্কেট সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

দেশটির অনেকে বলছেন, ১০০ দিনে বাইডেন যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও বদলে দিয়েছেন। কারও কারও মতে, বাইডেনের সাফল্য সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকেও ছাড়িয়ে যেতে পারে। এখন বাইডেন দেশকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, তা সময়ই বলবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা