আন্তর্জাতিক

করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার দিচ্ছেন তারা

আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও ভারতের অন্যান্য শহরের মতো করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে। প্রতিদিনই হু হু করে বেড়েই চলেছে সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষ ঘরবন্দি জীবন-যাপন করছেন।

বহু করোনা রোগীর ঘরে খাবারের সংকটও দেখা দিয়েছে। দু'বেলা ঠিকমতো খাবারের ব্যবস্থা করতেও অনেকে হিমশিম খাচ্ছেন। এই সংকটে বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছেন শহরের দুই ব্যবসায়ী অঙ্কুর বনশাল ও হর্ষ কেদিয়া। কলকাতার ছয়টি এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা।

কলকাতার নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ, কালীঘাট, হরিদেবপুর ও বেহালায় কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে দুপুরে ও রাতের খাবারের ব্যবস্থা করেছেন ওই দুই ব্যবসায়ী।

মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকেই এই পরিষেবা শুরু করেছেন তারা। ওই ছয়টি এলাকায় কোভিড আক্রান্তদের খাবারের দরকার হলে তাদের দেয়া দুটি নম্বরের যে কোনও একটিতে কল বা মেসেজ করেলেই বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে।

এই প্রসঙ্গে ব্যবসায়ী অঙ্কুর বনশল বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সাহায্যের জন্যই এই উদ্যোগ নিলাম। এখন আপাতত দুপুর ও রাতের খাবার আমরা কোভিড আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেব। আগামীদিনে সকালের নাস্তাও পৌঁছে দেয়ার চিন্তা রয়েছে। সবই বিনামূল্যে করা হবে।’

তিনি বলেন, ‘আপাতত খাবার ডেলিভারির জন্য দু’জন রয়েছেন। তারাই খাবার পৌঁছে দিচ্ছেন।’ তবে সবটাই করা হচ্ছে করোনা সুরক্ষাবিধি মাথায় রেখেই।’

কী কী খাবার দেওয়া হচ্ছে সেটা জানতে চাইলে অঙ্কুর বনশল বলেন, ‘আপাতত আমরা শুধু নিরামিশ খাবারই পরিবেশন করছি। তিনরকম সবজি থাকছে, রুটি, ভাত থাকছে।

পশ্চিম বাংলায় করোনা পরিস্থতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। এমন পরিস্থিতে এই দুই ব্যবসায়ীর মতো আরও লোকজনের করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো উচিত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা