আন্তর্জাতিক

বিভিন্ন দেশকে ৬ কোটি ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পাঠানো শুরু করতে যাচ্ছে। হাতে আসা মাত্রই এসব টিকা দেওয়া শুরু হবে বলে সোমবার (২৬ এপ্রিল) জানিয়েছে হোয়াইট হাউস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টিকা হাতে পাওয়ার পর সেগুলোর নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। এরপরই সামনের মাসগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি শুরু করবে দেশটি।

যুক্তরাষ্ট্রের হাতে অ্যাস্টাজেনেকার টিকা মজুত রয়েছে। যদিও এটি গণহারে ব্যবহারের অনুমতি এখনও দেয়নি দেশটির নীতি নির্ধারকরা। বিশ্বের অন্যান্য দেশে টিকার প্রচন্ড চাহিদা থাকা সত্ত্বেও তা মজুত করে রাখায় সমালোচকরা মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেছেন।

গত মাসে মেক্সিকো ও কানাডাকে ৪০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার অঙ্গীকার করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উভয় দেশই এই সংস্থার টিকার অনুমোদন দিয়েছে।

এছাড়া করোনায় বিপর্যস্ত ভারতের বর্তমান পরিস্থিতির কারণেও দেশটির সঙ্গে মার্কিন চিকিৎসা সরঞ্জাম ভাগাভাগি করতে বাইডেন প্রশাসনের ওপর চাপ রয়েছে।

সোমবার হোয়াইট হাউস জানায়, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পর্যবেক্ষণ সম্পন্ন হওয়ার পরই আসন্ন সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র প্রায় এক কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে পারবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আরও পাঁচ কোটি টিকা বর্তমানে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, বাইরের দেশে পাঠানোর আগে এফডিএ কর্মকর্তারা সেসব টিকার মান পরীক্ষা করে দেখবেন।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতে করোনা টিকা তৈরির কাঁচামাল পাঠানোর ঘোষণা দিয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটির স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটের মধ্যে পড়েছে। আর তাই বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত দেশটির জন্য উপকারী বলেই বিবেচনা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা