৬ কোটি ডোজ টিকা ছাড়বে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

৬ কোটি ডোজ টিকা ছাড়বে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার ৬ কোটি ডোজ ছাড়বে যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলো যখন টিকার জন্য হাহাকার করছে, তখন যুক্তরাষ্ট্র টিকা মজুত করে রেখেছে—এমন সমালোচনার মধ্যে বাইডেন প্রশাসন এ কথা জানালো।

সোমবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউসের কোভিড-১৯ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

তিনি টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র প্রাপ্যতার ভিত্তিতে অন্যান্য দেশগুলোয় ৬ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা ছাড় করবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী কয়েক মাসের মধ্যে এসব টিকা ছাড় করবে যুক্তরাষ্ট্র। এ জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসনের (এফডিএ) ছাড়পত্র প্রয়োজন হবে।

গত মার্চে জো বাইডেন প্রশাসন জানিয়েছিল, কানাডা ও মেক্সিকোয় ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা পাঠাবে ওয়াশিংটন। এখন নিজস্ব মজুত থেকে ভারতসহ অন্যান্য দেশগুলোয় টিকা পাঠাতে বাইডেন প্রশাসনের ওপর চাপ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে টিকা ছাড়ের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

এদিকে হোয়াইট হাউসের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস জানিয়েছেন, ছাড় করার জন্য ১ কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রস্তুত রয়েছে। এফডিএ অনুমতি দিলেই ছাড় করার প্রক্রিয়া শুরু করা হবে। এ জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এরপরে এক বছরের বেশি সময়ে বিশ্বে ১৪ কোটি ৭২ লাখের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন ৩১ লাখের বেশি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা