আন্তর্জাতিক

বিপদের সময় ভারতের পাশে দাঁড়ালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:ভারত মহামারি করোনাভাইরাসে নাকাল। বিশ্বের সব রেকর্ড ভেঙে প্রতিদিন লাখ লাখ মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে।

আক্রান্তের সংখ্যা বাড়ায় তৈরি হয়েছে তীব্র অক্সিজেন সংকট। অক্সিজেনের জন্য দেশজুড়ে হাহাকার শুরু হয়েছে।

এমন সময় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। খবর দ্য হিন্দু ও ইন্ডিয়া টিভির।

ভারতের অক্সিজেন সংকট কমাতে এই অক্সিজেন দ্রুতই পাঠাবে সৌদি আরব। আদানি গ্রুপ ও লিন্ডে কোম্পানির মাধ্যমে এই অক্সিজেন ভারতে আসবে। এমনটাই জানিয়েছে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস।

রোববার (২৫ এপ্রিল) ভারতে একদিনে রেকর্ড ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। তাতে দেশটির মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২।

এদিন সেখানে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা