আন্তর্জাতিক

মিয়ানমারে জাতীয় ঐক্যের সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। তাদের বিরুদ্ধে কড়া অবস্থানে রয়েছে সেনা সরকার। মিয়ানামারে সামরিক জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা জাতীয় ঐক্যের সরকার গঠন করেছেন। ক্ষমতাচ্যুত পার্লামেন্ট সদস্য, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের নেতা ও জাতিগত সংখ্যালঘুদের এই সরকারে অন্তর্ভূক্ত করা হয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে পলাতক রাজনৈতিক নেতারা ও সু চির দলের ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা নিজেদের সংগঠিত করছেন। জেনারেলরা নয়, বরং তারাই যে দেশের বৈধ রাজনৈতিক কর্তৃপক্ষ তা বিশ্বের সামনে তুলে ধরতে কাজ করছেন তারা।

জাতীয় ঐক্যের সরকারের ঘোষণা দিয়ে গণতান্ত্রিক কর্মী মিন কো নাইং ১০ মিনিটের ভিডিও বার্তায় বলেছেন, ‘দয়া করে জনগণের সরকারকে স্বাগত জানান।’

তিনি জানান, জনগণের আকঙ্খা ছিল জাতীয় ঐক্যের সরকারের। প্রাথমিকভাবে এই সরকারের কয়েকটি পদ নির্ধারিত হয়েছে।

সামরিক শাসনের মূলোৎপাটনে তার কাজ করছেন জানিয়ে মিন কো বলেন, ‘আমরা এর মূলোৎপাটনের চেষ্টা করছি, তাই আমাদের অনেক আত্মত্যাগ করতে হবে।’

তিনি জানান, এই ঐক্যের সরকারের প্রাথমিক উদ্দেশ্য হবে আন্তর্জাতিক সমর্থণ ও অনুমোদন আদায়।

জাতীয় ঐক্যের সরাকরের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. সাসা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের জনগণের জন্য নতুন দিন এসেছে, মিয়ানমারের জন্য নতুন যুগের সূচনা হয়েছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নি...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরি...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা