আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী বিবিসি’কে জানিয়েছেন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি।

হামলাকারী বন্দুকধারী একজনই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলা শেষে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে শোনা যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের নিরাপত্তা নিয়ে আপাতত হুমকি নেই।
পার্শ্ববর্তী একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্স এক্সপ্রেস কার্গো এয়ারলাইনের বিমান থাকলেও, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ইন্ডিয়াপোলিস শহর পুলিশের মুখপাত্র জেনাই কুক বলছেন, ‘পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও গোলাগুলি হচ্ছিল। একপর্যায়ে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়া যায়। তাদের সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

ফেডএক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বন্দুক হামলার ঘটনা সম্পর্কে শুনেছে এবং এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। হামলায় হতাহত সবার বিষয়ে আমরা উদ্বিগ্ন।’

এদিকে হামলাকারী বন্দুকধারীকে দেখার কথা জানিয়েছেন ফেডএক্স’র কর্মী জেরেমিয়া মিলার।

বার্তাসংস্থা এএফপি’কে তিনি বলেন, ‘সাব মেশিনগানের মতো দেখতে একটি স্বয়ংক্রিয় রাইফেল হাতে এক ব্যক্তিকে আমি দেখতে পাই। সে সামনে গুলি ছুঁড়ছিল। আমি ভয় পেয়ে যাই এবং তাৎক্ষণিকভাবে নিচে ঝুঁকে পড়ি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা