আন্তর্জাতিক

বাগদাদে বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার দেশটির সাদর শহরতলীতে একটি সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।

ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এসময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

তবে সাদর শহরতলীর মেডিক্যাল কর্মীরা হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর সেখান থেকে কালোধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়।

বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত কোনও দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

গত জানুয়ারিতে বাগদাদে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৩২ জনের মৃত্যুর পর চলতি বছর এটাই দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী হামলার ঘটনা।

২০১৭ সালে ইরাকে আইএস জঙ্গিদের পরাজিত করার পর থেকে দেশটিতে বড় ধরনের হামলা অনেকটাই কমে গেছে। গত কয়েক বছরে বাগদাদের জীবনযাত্রাও প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। জানুয়ারির ঘটনা ছিল গত তিন বছরের মধ্যে সেখানে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা