আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার ১০ কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ ও হ্যাকিংয়ের অভিযোগ এনেেছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নতুন এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে বাইডেন প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ চেষ্টার প্রথম প্রতিশোধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা ও নিরাপত্তা দপ্তরগুলো জানিয়েছে, গতবছর টেক্সাস কেন্দ্রিক একটি সফটওয়্যার ব্যবস্থাপনা কোম্পানি সোলারইউন্ডস’ এ সাইবার নিরাপত্তার যে ব্যাপক ভাবে লঙ্ঘন ঘটে তা ছিল রাশিয়ার গোপন সংবাদ সংগ্রহেরই একটি অংশ। এই হস্তক্ষেপের কারণে হ্যাকাররা হাজার হাজার কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের অর্থ, বিচার, জ্বালানি শক্তি, স্বদেশ সুরক্ষা বিভাগসহ বিভিন্ন ফেডারেল বিভাগকে নিজেদের নাগালের মধ্যে নিয়ে এসেছিল।

যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য রাশিয়ার প্রতি একটি সতর্ক বার্তা পাঠাল। ইউক্রেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বিতীয়বারের মতো ফোন করে ইউক্রেনে উত্তেজনা হ্রাসের আহ্বান জানান। ওই ফোন কলে যুক্তরাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করবে বলেও ঘোষণা দেন।

এর আগে গত মাসে টেলিভিশনে এক সাক্ষাতকারে জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টকে ‘খুনি’ হিসেবে উল্লেখ করেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট বাইডেনকে লাইভ বিতর্কের আমন্ত্রণ জানান। এছাড়া পুতিন রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে যুক্তরাষ্ট্রের দাস প্রথা, নেটিভ আমেরিকানদের হত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে বোমা বিস্ফোরণে কথা স্মরণ করিয়ে দেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা