আন্তর্জাতিক

হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন চুরি!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যের একটি সরকারি হাসপাতালের কোল্ড স্টোরেজ থেকে করোনাভাইরাস টিকার ৩২০টি ডোজ চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

জয়পুরের এইচবি কানওয়াটিয়া হাসপাতাল থেকে খোয়া যাওয়া টিকাগুলো ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারও যখন তাদের ২০০ ডোজের স্টকগুলো চেক করা হয় তখন সব ঠিক ছিল। পরদিন সোমবার ৪৮৯ ডোজের আর একটি চালান গ্রহণ করা হয়। এরপর স্টক পুনরায় চেক করা হলে দেখা যায় সেখান থেকে ৩২০টি ডোজ গায়েব হয়ে গেছে। টিকাগুলো যেখানে রাখা ছিল সেই কোল্ড স্টোরজের বাইরে নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল।

রক্ষী থাকার পরও টিকাগুলো কিভাবে চুরি হয়ে গেছে তা খতিয়ে দেখতে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। ভারত জুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে টিকা চুরি হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া রাজস্থানেও বাড়ছে সংক্রমণের গতি।

বুধবার (১৪ এপ্রিল) সকালে ভারত সরকারের প্রকাশিত তথ্যে দেখা গেছে বিগত ২৪ ঘণ্টায় জয়পুর শহরে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এক হাজার ৩২৫ জন। এছাড়া রাজস্থানে শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৫২৮ জন।

উল্লেখ্য, মহামারি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার মুখে ভারত সরকার পশ্চিমা বিভিন্ন দেশ ও জাপানে অনুমোদিত সব কোভিড-১৯ ভ্যাকসিনকে দেশে জরুরি ব্যবহারে যত দ্রুত সম্ভব অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে দেশটিতে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার টিকা আমদানির পথ খুলে যাবে। রাশিয়ার বানানো স্পুটনিক ভি টিকার জরুরি ব্যবহারেও অনুমতি দিয়েছে ভারত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা