আন্তর্জাতিক

করোনায় শিশুদের রেকর্ড মৃত্যু ব্রাজিলে

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা বিশ্ব জুড়ে তাণ্ডব চালাচ্ছে। প্রতিদিন রেকর্ড পরিমান বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । তবে এবার সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে লাতিন আমেরিকান দেশ ব্রাজিলে শিশু মৃত্যু হয়েছে রেকর্ড পরিমান। দেশটিতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি শিশু মারা গেছে। অপর্যাপ্ত টেস্টিং ও রোগ নির্ণয় করতে না পারাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকান দেশ ব্রাজিল। একে তো আইসিইউ সংকট অন্যদিকে নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। এর মধ্যেই দেশটিতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। লাখ লাখ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।

এরমধ্যেই এই ভাইরাস ধেয়ে আসছে শিশুদের দিকে। দেশটিতে করোনা ভাইরাসে শিশু মৃত্যুর হার বাড়ছেই। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। যাদের অর্ধেকের বয়স এক বছরের কম।

বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের মতে, দেশটিতে পর্যাপ্ত করোনা টেস্টের সংকট রয়েছে। এর ফলে শিশুরা করোনায় আক্রান্ত হলেও তা শনাক্ত করা যাচ্ছে না। এমনকি তাদের উপসর্গ অন্যদের তুলনায় আলাদা হওয়ায় সঠিক রোগ নির্ণয় করতে পারছে না চিকিৎসকরা। ফলে শেষ সময়ে এসে হাসপাতালে ভর্তি করায় বাঁচানো যাচ্ছে না শিশুদের। তবে, করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে শিশু মৃত্যু হার কমানো সম্ভব বলেও জানান তারা।

উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত দেড় কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিন লাখ ৬০ হাজারের বেশি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা