আন্তর্জাতিক

মিয়ানমার অভ্যুত্থান: মসজিদে ঢুকে সেনাদের গুলি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ চলছে । এবার মান্দালয়ে একটি মসজিদের ভেতরে ঘুমন্ত মুসলিমদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির মান্ডালে রাজ্যের মহা অংমায়া শহরতলীতে সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে।

গুলিতে কো হতেত নামে ২৮ বছরের এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন।

মিয়ানমার নাউ জানিয়েছে, কো হতেত ও কয়েক জন সেহরি খাওয়ার পর শহরের সুলে মসজিদে ঘুমিয়েছিল। স্থানীয় সময় সকাল ১০টা সেনাবাহিনী মসজিদের ভেতরে হামলা চালায়। ঝড়ো গতিতে প্রবেশের পরপর তারা গুলি চালাতে শুরু করে। কো হতেতের বুকে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, কো হতেত একটি গাড়ি সারাইয়ের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে। মসজিদের ভেতর থেকে অন্তত পাঁচ জনকে আটক করে নিয়ে গেছে সেনারা। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু-কিশোর রয়েছে। এরাও মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।

এদিকে, একই দিন শহরে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা