আন্তর্জাতিক

আবর্জনা ধর্মঘটে অচল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহতের সংখ্যা ৫শ’ ছাড়ানোর পর অভিনব প্রতিবাদের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) আবর্জনা ধর্মঘট নামের কর্মসূচির অংশ হিসেবে রাজধানী নেপিদো, ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরের সড়কে আবর্জনা ছড়িয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। এতে অচল হয়ে পড়ে মিয়ানমার।

এদিকে, গণতন্ত্রপন্থিদের হত্যা অব্যাহত রাখায় জান্তার বিরুদ্ধে চলমান আন্দোলনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো। দি আরাকান আর্মিসহ তিনটি গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের হুমকি দিয়েছে।

আর সংঘাত কবলিত এলাকা থেকে পালিয়ে থাইল্যান্ডের সীমান্ত আশ্রয় নেওয়াদের ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় একটি মানবাধিকার সংস্থা। খবর এএফপি ও রয়টার্সের।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশজুড়ে বিক্ষোভ ও অসহযোগ আন্দোলন চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় জান্তানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীতে।

এতে এ পর্যন্ত অন্তত ৫১৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে চলমান আন্দোলন আরও জোরালো করতে নতুন নতুন কৌশল নিচ্ছেন বিক্ষোভকারীরা। সোমবার লাউড স্পিকারে ঘোষণা দিয়ে স্থানীয়দের শহরের প্রধান প্রধান সড়কে আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ইয়াঙ্গুনের রাস্তায় আবর্জনা জমা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিনব আন্দোলনে শহরের রাস্তাগুলোতে ময়লার স্তূপ জমে গেছে। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কগুলোতে।

মিয়ানমার নাউর প্রতিবেদনে বলা হয়েছে, মান্দালয়সহ বিভিন্ন শহরে সোমবার রাতভর ও মঙ্গলবারের বিক্ষোভে এবং অভিযানের সময় গুলিতে অন্তত ১৯ জন প্রতিবাদকারী নিহত হয়েছেন। এর আগে সোমবার নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ওপর গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা চালিয়েছে।

তবে, রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনী দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহূত অস্ত্রের মাধ্যমে এক দল উগ্র সন্ত্রাসবাদীদের ছত্রভঙ্গ করেছে।

এদিকে, সেনাশাসকদের বিরোধিতা করা তিনটি সশস্ত্র সংগঠন দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এ্যালায়েন্স আর্মি, দি আরাকান আর্মি ও টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এক যৌথ বিবৃতিতে আন্দোলনকারীদের হত্যা বন্ধ করতে জান্তার প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে গণতন্ত্রপন্থিদের হত্যা বন্ধ না করলে জান্তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের হুমকি দেয় গোষ্ঠীগুলো। মিয়ানমারের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় জান্তা বিমান হামলা চালানোর পর বাস্তুচ্যুত হয়ে পড়েছেন বহু মানুষ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা