আন্তর্জাতিক

আফগানিস্তানে ৩ নারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদে বন্দুকধারীরা ৩ নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে। এই নারী স্বাস্থ্যকর্মীরা পোলিও টিকা দিতেন।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) আফগান স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, জালালাবাদের দুইটি পৃথক স্থানে প্রায় একই সময়ে বন্দুকধারীদের গুলিতে পোলিও টিকা দান কার্যক্রমে অংশ নেওয়া দুইজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী এবং পোলিও টিকাদান প্রকল্পের একজন সুপারভাইজারকে হত্যা করে। নিহত ৩ জনই নারী।

একই দিন সকালে নানগরহার প্রদেশের প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের প্রধান কার্যালয়ের প্রবেশ পথে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি। এখন পর্যন্ত এ সব হামলার দায় কেউ স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স থেকে তালেবানের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ মাসের শুরুতে জালালাবাদে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। পরে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিদল ইসলামিক স্টেট (আইএস)হামলার দায় স্বীকার করে। আফগান সরকার এ ধরনের হামলায় বেশিরভাগ সময় তালেবানদের দায়ী করে। কিন্তু তালেবানরা বেশিরভাগ সময়ই তা অস্বীকার করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা