আন্তর্জাতিক

৬ মাসের পিতৃত্বকালীন ছুটির ঘোষণা সুইডিশ কোম্পানির

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত সুইডিশ গাড়ি নির্মাতা কোম্পানি ভলভো সন্তান হলে নারী-পুরুষ নির্বিশেষে ৪০ হাজার কর্মীর সবাইকে ৬ মাসের ছুটি দেবে বলে ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) লিঙ্গ সমতা ও মেধাবীদের আকর্ষণ করার লক্ষ্যে এমন ঘোষণা দিয়েছে। খবর দ্য স্ট্রেইট টাইমস'র।

আগামী ১ এপ্রিল থেকে ভলভোর কর্মীরা এই সুবিধা পেতে শুরু করবেন। তবে এর জন্য কোম্পানিতে কমপক্ষে এক বছর কাজ করতে হবে। এই ছুটির সময় ৮০ শতাংশ বেতন পাবেন তারা। আর শিশুর জন্মের পর তার বয়স ৩ বছর হওয়া পর্যন্ত ইচ্ছেমতো যে কোনও সময় ৬ মাসের এই ছুটি নিতে পারবেন কোম্পানির কর্মীরা।

সুইডেনের জাতীয় পিতৃত্বকালীন ছুটি নীতির আওতায় কোম্পানিটি এমন পদক্ষেপ নিয়েছে। এই ছুটির ক্ষেত্রে সুইডেনের গৃহীত নীতিকে বিশ্বে সবচেয়ে উদার বলে বিবেচনা করা হয়। এই নীতির কারণে একজন শিশুর জন্য তারা বাবা-মা মিলে মোট ৪৮০ দিনের ছুটি পেতে পারেন। এ সময় তারা তাদের বেতনের ৮০ শতাংশ পাবেন।

ভলভোর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান হান্না ফেজার বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বাবা-মা উভয়কেই এমন সুযোগ দিচ্ছি। আরও অনেক পুরুষকে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করতে চাই আমরা। আর গাড়ি নির্মাণ শিল্পে পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘটনা বিরল।’

এর আগে অন্যান্য সুইডিশ কোম্পানিও বিশ্বজুড়ে তাদের কর্মীদের বেতনসহ পিতৃত্বকালীন ছুটি দেওয়া শুরু করে। এরমধ্যে সুইডেনভিত্তিক মিউজিক স্ট্রিমিং কোম্পানি স্পটিফাই ২০১৫ সালে তাদের পুরুষ কর্মীদের শতভাগ বেতনসহ ছয় মাসের ছুটি দেওয়ার নীতির ঘোষণা দেয়।

২০১৭ সালে এমন ঘোষণা দেয় বহুজাতিক আরেক সুইডিশ কোম্পানি আইকিয়া।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা