আন্তর্জাতিক

তানজানিয়ার প্রেসিডেন্টের দাফনের সময় পদদলিত হয়ে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত ১৭ মার্চ রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির লাশ রাখা হয়।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই এসব মানুষের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মঙ্গলবারের এ অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দেশটির বাণিজ্যিক নগরী দার-ইস-সালামে মাগুফুলির দাফন অনুষ্ঠানে হাজারো মানুষ অংশ নিয়েছিলেন। গত ১৭ মার্চ রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির লাশ রাখা হয়েছিল। দেশের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েই এসব মানুষ প্রাণ হারান।

দার-ইস-সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অনেক মানুষ স্টেডিয়ামে যেতে চাচ্ছিল। তাদের মধ্যে অনেকে অধৈর্য্য হয়ে ওঠেন। জোর করে ঢোকার চেষ্টা করার সময় পদদলনে ৪৫ জনের মৃত্যু হয়।’

নিহতদের ৫জন একই পরিবারের বলেও জানিয়েছেন মাম্বোসা। তিনি আরও জানান, আরও এক নারী ও চার শিশু উহুরু স্টেডিয়ামের ওই দুর্ঘটনায় প্রাণ হানিয়েছেন। তারাও পদদলনের শিকার। পদদলনে প্রকৃতপক্ষে কতজনের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

আঞ্চলিক পুলিশ প্রধান আরও জানিয়েছেন, প্রয়াত প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে গিয়ে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন। এরপর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবশ্য বেশিরভাগই এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পূর্বপুরুষের গ্রাম ছাটোতে গত ২৬ মার্চ সমাহিত করার আগে মাগুফুলির মরদেহ দেশের প্রধান প্রধান শহর দার-ইস-সালাম, দোদমা, জাঞ্জিবার, মাওয়ানজা ও গিয়েতাতে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ যখন মাগুফুলির লাশের পাশ দিয়ে যাচ্ছিল তখন তাদের বেশিরভাগকে কাঁদতে দেখা যাচ্ছিল। উল্লেখ্য, সামরিক গাড়িবহরে করে বুলডোজার হিসেবে খ্যাত এই প্রেসিডেন্টের মরদেহ দেশের প্রায় সব শহরে নিয়ে যাওয়া হয়েছিল।

পদদলনের এই ঘটনা ঘটে দ্বিতীয় দিন যখন মাগুফুলির মরদেহ দেশটির প্রধান শহর দার-ইস-সালামের উহুরু স্টেডিয়ামে রাখা হয়েছিল। সেখানে লাশ রেখে সবাইকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামলে ঘটে এই দুর্ঘটনা। সূত্র : আল জাজিরা, এএফপি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা