ফাইল ছবি
আন্তর্জাতিক

ফরাসি বিমান হামলায় মালিতে নিহত ১৯

আন্তর্জাতিক : আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে এক বিয়ে অনুষ্ঠানে ফ্রান্সের বিমান হামলায় ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত জানুয়ারি মাসে এই হামলা চালানো হয়েছিল বলে সংস্থাটির তদন্তকারীরা জানিয়েছেন। তবে জাতিসংঘের এই বক্তব্য অস্বীকার করেছে ফ্রান্স। দেশটির দাবি- মালিতে কেবল বিদ্রোহী যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির ৩ তারিখে মালির মোপতি অঞ্চলের বাউন্তি নামের একটি দুর্গম গ্রামে যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায় ফ্রান্সের সামরিক বাহিনী। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে সেই বিমান হামলা চালানো হয়েছিল এবং সেখানে কেবল বেসামরিক মানুষজনই উপস্থিত ছিলেন।

তবে ফ্রান্সের সামরিক বাহিনীর দাবি, আকাশ থেকে নজরদারি চালানোর সময় ওই স্থানে ৩০ জন ‘বিদ্রোহী যোদ্ধাকে’ চিহ্নিত করা হয়। এছাড়া সেদিন ওই গ্রামে বিয়ের কোনো অনুষ্ঠান ছিল না বলেও দাবি করে দেশটি।

মালিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিভাগ ‘এমআইএনইউএসএমএ’ মঙ্গলবার (৩০ মার্চ) জানিয়েছে, জানুয়ারির ৩ তারিখে হামলা হওয়া সেই বাউন্তি গ্রামটি তারা পরিদর্শন করেছেন। সেখানে স্যাটেলাইট থেকে নেওয়া ছবি তারা বিশ্লেষণ করেছেন এবং ৪০০ জনেরও বেশি মানুষের সঙ্গে কথা বলেছেন। এরমধ্যে একক ভাবে মুখোমুখি বসে ১১৫ জনের সঙ্গে কথা বলেছে সংস্থাটি।

মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত রিপোর্টে বলা হয়, ‘বিমান হামলা চালানোর স্থানটিতে ঘটনার দিন বিয়ের অনুষ্ঠান চলছিল। যার কারণে সেখানে প্রায় ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন।’

রিপোর্টে আরও বলা হয়, হামলায় ১৯ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৬ জন বেসামরিক নাগরিক ও ৩ জন অস্ত্রধারী ব্যক্তি ছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে গত ২৫ মার্চ মালির উত্তরাঞ্চলে ভুল বিমান হামলা চালিয়ে ফরাসি সামরিক বাহিনী ৬ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে দেশটির কর্মকর্তারা। তবে ফ্রান্সের দাবি, তারা সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা পরিচালনা করছে। সূত্র: আলজাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা