আন্তর্জাতিক

সমগ্র ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝুঁকিতে  

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কয়েকটি রাজ্যে উল্লেখযোগ্যভাবে করোনা সংক্রমণ বাড়ছে, যা রীতিমতো চিন্তার। যার ফলে গোটা দেশই ঝুঁকির মধ্যে রয়েছে। এই মরণঘ্যাতি ভাইরাসকে বিদায় করতেই হবে।‌

মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাডু ও গুজরাটসহ এই ৬ রাজ্যে করোনায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২১১টি নতুন করে আক্রান্তের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে এক দিনেই সর্বাধিক ৩১ হাজার ৬৪৩ জন আক্রান্ত হয়েছে। পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৬৮ এবং কর্ণাটকে ২ হাজার ৭৯২। এ ৬ রাজ্য বাদে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও ছত্তিশগড়েও দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে।

দেশে এদিন করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৭২০। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৯১২ কমেছে। দেশে মোট করোনায় আক্রান্তের ৭৯ দশমিক ৬৪ শতাংশই মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক ও ছত্তিশগড় থেকে। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৬২ শতাংশের বেশি।

মঙ্গলবার ( ৩০ মার্চ )সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, ৬ কোটি ১১ লাখ ১৩ হাজার ৩৫৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮১ লাখ ৭৪ হাজার ৯১৬ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ, ৫১ লাখ ৮৮ হাজার ৭৪৭ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এ ছাড়াও, ৮৯ লাখ ৪৪ হাজার ৭৪২ জন করোনাযোদ্ধা প্রথম ডোজ ও ৩৭ লাখ ১১ হাজার ২২১ জন করোনাযোদ্ধা দ্বিতীয় ডোজ পেয়েছেন।

নির্দিষ্ট কিছু উপসর্গ বিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ৬৮ লাখ ৭২ হাজার ৪৮৩ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪০৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এমনকি, ৬০ বছরের বেশি বয়সী ২ কোটি ৮২ লাখ ১৯ হাজার ২৫৭ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ১ হাজার ৫৮৩ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।

ভারতে টিকাকরণ অভিযানের ৭৩তম দিনে ৫ লাখ ৮২ হাজার ৯১৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৫১ হাজার ১৬৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৩১ হাজার ৭৫৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। দেশে মঙ্গলবার করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২১। জাতীয় স্তরের সুস্থতার হার ৯৪.১৯ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৩৭ হাজার ২৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা