আন্তর্জাতিক

ইয়েমেন মুক্ত করতে মরিয়া হুথি সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মারিব প্রদেশের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে তারা প্রদেশের বহু জায়গা সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) মুক্ত করা হয় মারিব শহরের পশ্চিম ও উত্তর-পশ্চিমের এসব জায়গা। ইয়েমেনের আল-খাবার আল-ইয়েমেনি নামে একটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। গত শনিবার থেকে নতুন করে ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা আগ্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এরইমধ্যে তারা অনেক এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে।

২০১৫ সালের মার্চ মাসে সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি হুথিদের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং দেশ থেকে সৌদি আরব চলে যান। সে সময় তিনি ইয়েমেনে আগ্রাসনের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। এরপরই শুরু হয় ইয়েমেনে সৌদি আগ্রাসন।

গত ৬ বছরের হামলায় পুরো ইয়েমেন বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন দেশে পরিণত হয়েছে। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে। তবে ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা কখনও দমে যায় নি বরং তারা ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা