আন্তর্জাতিক

‘ল্যাব থেকে করোনা ছড়িয়েছে তত্ত্ব নিয়ে আরও কাজ করা উচিত’

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি গবেষণাগার থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়েছে, চূড়ান্তভাবে এমন রায় দেওয়ার আগে আরও তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস।

তিনি বলেছেন, গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়েছে, এ সম্ভাবনা সবচেয়ে কম হওয়া সত্ত্বেও আরও গবেষণা হওয়া প্রয়োজন। ডব্লিউএইচওকে পর্যাপ্ত তথ্য দিতে ব্যর্থ হওয়ার জন্য চীনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি দেশ।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) চীন গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করে আসছে। ডব্লিউএইচও ও চীনের বিশেষজ্ঞদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গবেষণাগার থেকে করোনা ছড়ানোর ব্যাখ্যার সম্ভাবনা অত্যন্ত কম আর সম্ভবত ভাইরাসটি বাদুর থেকে অন্য কোনও প্রাণী হয়ে মানুষের মাঝে ছড়িয়েছে।

ডব্লিউএইচওর সর্বশেষ এই বিবৃতির বিষয়ে শেষ খবর পর্যন্ত চীন কোনও প্রতিক্রিয়া জানায়নি। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে সারাবিশ্বে করোনা মহামারী ছড়িয়ে পড়ে। ঠিক কোথা থেকে এ রোগ মানবদেহে প্রবেশ করেছে তা জানতে ডব্লিউএইচও-র স্বাধীন গবেষকদের একটি দল চলতি বছরের জানুয়ারিতে চীনে যায় এবং চার সপ্তাহ ধরে উহানের ভেতরে ও চারপাশে অনুসন্ধান চালায়।

চীনের বিজ্ঞানী এবং ডব্লিউএইচও নেতৃত্বাধীন দলের যৌথভাবে তৈরি করা চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, খুব সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে অন্য প্রাণী হয়ে মানব দেহে প্রবেশ করেছ। সেখানে আরও বলা হয়, গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম।

তবে চীন ডব্লিউএইচও’র তদন্তকারী দলকে একেবারে প্রাথমিক তথ্য(ডেটা) দেয়নি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা