আন্তর্জাতিক

বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে ৩ দশমিক ৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৩ দশমিক ৬ শতাংশ বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। করোনার কারণে সংস্থাটি এর আগে জানুয়ারিতে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, তার তুলনায় এখনকার পূর্বাভাস দ্বিগুণ। অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রার অর্ধেক।

বুধবার ( ৩১ মার্চ ) দক্ষিণ এশিয়ার হালনাগাদ অর্থনৈতিক পরিস্থিতির ওপর এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে বিশ্বব্যাংকের ফ্লাগশিপ রিপোর্ট 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস' এ চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল মাত্র ১ দশমিক ৬ শতাংশ। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অর্থনীতির পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে তা ভঙ্গুর ও অসম প্রকৃতির। অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে দ্রুত ও সমতিভিত্তিক টিকাদান এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ২ শতাংশ এবং ২০২২ সালে ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা