আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞায় খোলা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৩১টি দেশের প্রায় ১৪০টি এনজিও বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক খোলা চিঠিতে এ মাসের প্রথমদিকে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সামরিক অভ্যুত্থানের জবাবে এবং আরো নির্যাতন বন্ধে জান্তাদের ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।’

এতে আরা বলা হয়, ‘চীন, ভারত, ইসরাইল, উত্তর কোরিয়া, ফিলিপাইন,রাশিয়া এবং ইউক্রেন সহ যে সব দেশ মিয়ানমারে অস্ত্র সরবরাহ করে অবিলম্বে তাদের অস্ত্র, গোলাবারুদ এবং এ সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে।’

অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে তিনটি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য, স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা রয়েছে এবং অস্থায়ী সদস্য হিসাবে রয়েছে ভারত।

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পরিচালক কেনেথ রোথ লিখেছেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা, কয়েক দশক ধরে যুদ্ধাপরাধ এবং নির্বাচিত সরকার উৎখাতের জন্য অন্তত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ওপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।’

চিঠিতে স্বাক্ষরকারীরা বলেছেন, ‘নিরাপত্তা পরিষদের উচিত মিয়ানমারের জান্তা নেতৃত্ব ও সামরিক কর্তৃপক্ষের ওপর বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দ করা।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা