আন্তর্জাতিক

যুবরাজ সালমানের আন্ত্রিক রোগের সফল অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের আন্ত্রিক রোগ অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার সফল হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর- এএফপি।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত খবরে বলা হয়, রিয়াদে কিং ফয়সাল স্পেশালিষ্ট হসপিটালে বুধবার সকালে ৩৫ বছর বয়সী এ যুবরাজের আন্ত্রিক রোগবিশেষের ল্যাপারোস্কপি সার্জারি সফল হয়েছে।
এ হাসপাতালের বাইরে যুবরাজের হেঁটে চলার এবং একটি গাড়ির সামনের যাত্রী আসনে বসে থাকার ভিডিও ফুটেজ এসপিএ টুইট করেছে।

সৌদি আরবের আধুনিক ইতিহাসে দেশটির একেবারে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কার কাজ তদারক করে থাকেন যুবরাজ। প্রকৃতপক্ষে তিনিই দেশটির শাসন কার্য পরিচালনা করছেন।

২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন।

এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ হত্যার ঘটনায় যুবরাজের হাত থাকার প্রমাণ পওয়া গেছে। প্রতিবেদনটি ‘শিগগিরই ’ প্রকাশ করা হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সৌদি বাদশাহ সালমানের সঙ্গে কথা বলবেন। তিনি বাদশাহ’র ছেলে যুবরাজ মোহাম্মাদের সঙ্গে কথা বলবেন না।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা