আন্তর্জাতিক

ট্রাম্পের আরও একটি আদেশ বাতিল করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিন কার্ড নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ওই আদেশের কারণে গ্রিন কার্ডের আবেদন করেছেন এমন বহু মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল।

স্থানীয় সময় বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর বেকারত্বের ক্রমবর্ধমান হার প্রতিরোধ করতে একটি আদেশ জারি করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে গ্রীন কার্ডের জন্য আবেদন করেছেন এমন অনেক মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ হয়ে যায়। ট্রাম্পের ওই আদেশটি ‘প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ১০০০১৪’ নামে পরিচিত।

বুধবার দেওয়া ওই বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশটি বাতিল করেছেন প্রেসিডেন্ট বাইডেন। নির্বাহী ওই আদেশে বাইডেন বলেছেন, গ্রীন কার্ডের আবেদনকারীদের ওপর ট্রাম্পের এই নিষেধাজ্ঞা পারিবারগুলোকে বিচ্ছিন্ন করেছে এবং এটা যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেয়নি। এই নিষেধাজ্ঞা আসলে যুক্তরাষ্ট্রের ক্ষতি করেছে বলেও বিবৃতিতে বলা হয়।

নিউইয়র্কভিত্তিক অভিবাসন আইনজীবী কার্টিস মরিসন আলজাজিরাকে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, বাইডেন এই আদেশটি বাতিল করেছেন। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে লাখ লাখ ভিসা আবেদন জমা হয়ে আছে। এ বিষয়ে আমি চিন্তিত।’

তিনি আরও বলেন, ‘এসব ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কোনো উদ্যোগ নেওয়া না হলে...; বিদ্যমান সমস্যা কাটাতে হয়তো বাইডেনের প্রথম মেয়াদের পুরোটা সময়ই লেগে যেতে পারে।’

উল্লেখ্য, প্রেসিডেন্টের ক্ষমতাবলে নির্বাহী আদেশ জারি করা যায়। এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয় না। এর আগে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্পের নেওয়া প্যারিস জলবায়ু চুক্তি ও অভিবাসন সংক্রান্ত নীতিমালাসহ বিভিন্ন আদেশ বাতিল বা পর্যবেক্ষণ করতে ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন জো বাইডেন। সূত্র: আলজাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা